৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • সাতক্ষীরার আলীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত




সাতক্ষীরার আলীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০১৮, ১৯:১১ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোস্ট এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালকের নাম মো. আহম্মদ আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার মৃত গহর আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহম্মদ আলী মোটরসাইকেলযোগে আলীপুর এলাকা থেকে ভোমরা স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর চেকপোস্ট সংলগ্ন পেট্রোল পাম্পের এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET