২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • সাতক্ষীরার বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত




সাতক্ষীরার বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ২১:১১ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরার বাইপাস সড়কে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোমেনা খাতুন (২৭) নামের এক গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার বিকালে বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোমেনা খাতুন সদর উপজেলার তালতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে তাদের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কের খেজুরডাঙ্গা নামক এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা সোহাগ পরিবহন তাদেরকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা দুইজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে মোমেনা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET