১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি নিহত, অস্ত্র-গুলি উদ্ধার




সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০১৮, ১০:৪৬ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রেফতারের পর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নবাব আলী নামে ১৫ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি রামদা ও ছোরা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
রোববার (২৯ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নবাব আলী সদর উপজেলার বকচরা গ্রামের মুজিব মোল্লার ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, নবাব আলিকে শনিবার পাটকেলঘাটা থানা পুলিশ মিঠাবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করে। রাতে তার দেওয়া তথ্য মতে আবাদেরহাট এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নবাব আলীর গুলিবিদ্ধ মরদেহ, একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি রামদা ও ছোরা উদ্ধার হয়।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল, কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন।
ওসি মারুফ আহমেদ আরও জানান, নবাব আলী হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলার আসামি ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET