১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদকসহ ৩ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৭:২৫ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চার মামলায় জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি ও ব্লাকমাইলিং সিন্ডিকেটের হোতা সৈয়দ সাদিকুর রহমান সাদিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

এদিকে, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদের আমারএমপিডটকম এর অ্যাম্বাসেডর ও জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি চাঁদাবাজ আকাশকে পর্নোগ্রাফির মামলায় ১ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

 

বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিজ্ঞ বিচারক রেজানুজ্জামানের আদালতে প্রত্যেকটি মামলায় ৭দিন করে রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে অস্ত্র মামলায় দুই দিন ও পর্নোগ্রাফী মামলায় ১ দিন রিমান্ড মঞ্জুর হয়।

 

কাঠগড়ায় দাড়িয়ে জেলার শীর্ষ সন্ত্রাসী সাদিক উচ্চস্বরে কাঁদছিলেন ও কালেমা পড়েছিলেন।  অথচ এই আতিকের সামনে কান্নাকাটি করে বহু সাধারণ মানুষ তার অত্যাচার থেকে নিষ্কৃতি পায়নি।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাদিককে হাজির করলে বিজ্ঞ বিচারক শুনানির জন্য এ দিন ধার্য করেন। মামলাগুলোর মধ্যে রয়েছে, আশাশুনি প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও সদর উপজেলার ঘোনা ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মোশার দায়েরকৃত পর্ণোগ্রাফী আইনে ২টি মামলা, অস্ত্র ও মাদক আইনের দুটিসহ মোট ৪টি মামলা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET