, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জের সা‌বেক খাম্বা মন্ত্রীকে ভোট দিলে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে-বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান




সিরাজগঞ্জের সা‌বেক খাম্বা মন্ত্রীকে ভোট দিলে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে-বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২৩, ১৮:৩৬ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের সা‌বেক খাম্বা মন্ত্রীকে ভোট দিলে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে ব‌লে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ‌্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। আজ ৯ নভেম্বর বৃহস্প‌তিবার মিরপুর স্কুল মা‌ঠে ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌্যবে তিনি এ কথা বলেন, তি‌নি আ‌রো ব‌লেন, বি.এন‌.পি সরকার ক্ষমতায় থাকাকাল‌ীন সিরাজগঞ্জের সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সময় সিরাজগঞ্জের মানুষ কুপি বাতি জ্বালিয়ে রাত্রি যাপন করেছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় সিরাজগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ র‌য়ে‌ছে। প্রতিটি গ্রামের বিদ্যালয় গু‌লো বহুতল ভবন নির্মাণ করেছে এছাড়াও ইকোনোমিক জোন, বঙ্গবন্ধু সেতু, রেল সেতু নির্মাণ করেছে, ইকোনমিক জো‌নের কাজ শুরু হলেই সিরাজগঞ্জের মানুষ সোনায় সোহাগা হয়ে থাকবে। কেউ আর বেকার থাকবে না। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের কাছে অনুরোধ করেন।

উক্ত অনুষ্ঠানটি ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ‌মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এ‌্যাডভোকেট কায়সার আহমেদ লিটন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মন্ডল। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রানা, আওয়ামী লীগের সদস্য, মোঃ আলম শেখ, সুজন সরকার মোঃ আলহাজ্ব, মোঃ জুলমাত আলী, মোঃ আব্দুল আলীম, পাপ্পু শেখ সহ ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল সদস‌্য ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET