সিরাজগঞ্জের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কর্তব্যরত নেতৃবৃন্দ।
রবিবার, ২২ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ র্যাব ১২ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইলিয়াস খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম।
এসময় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, শহর পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।









