১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১




কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৭:২১ | 1390 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও একজন হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। বুধবার বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার নিমগাছী গ্রামের মো. হবির ছেলে ট্রাক চালক জহুরুল ইসলাম (২৮), আরেক ট্রাকের চালক একই উপজেলার উত্তরা হাজীপুর গ্রামের অর্জুনের ছেলে মিঠুন ও ট্রাকের হেলপার একই উপজেলার হাজীপুর গ্রামের গণকের ছেলে অনন্ত (১৬)। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল এসময় ট্রাকটি কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও হেলপার মারা যান এবং আরেকটি ট্রাকের চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপারকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET