, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ-২ আসনে শক্তিশালী এমপি প্রার্থী হেনরীর হা‌তে নৌকা




সিরাজগঞ্জ-২ আসনে শক্তিশালী এমপি প্রার্থী হেনরীর হা‌তে নৌকা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৩, ০৮:২০ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আশরাফুল ইসলাম জয়:
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে এমপি পদপ্রার্থী হেভি ওয়েট নারী নেত্রী ড. জান্নাত আরা হেনরী দলীয় মনোনয়ন  নৌকা প্রতিক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত এই প্রার্থী সিরাজগঞ্জ -২ আসনে জন্য নৌকা মার্কায় পান। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার  দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর কাছ থেকে ড. জান্নাত আরা হেনরী প্রতীকের কাগজ গ্রহন করেন। 

এ সময় জেলা নির্বাচন অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ২৯জন প্রার্থীই উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জে ২৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, জাসদ, সুপ্রিমপার্টি, তৃনমূল বিএনপি, বিএনএম ও বাংলাদেশ ওয়াকার্স পার্টি ৮টি দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ ২৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ৭ জানুয়ারী অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন।

ড. জান্নাত আরা হেনরী বলেন- মাননীয়  প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। জনগণের সুখ-দুঃখে পাশে আছি। সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার  জন্য আরো কাজ করবো ইনশাআল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET