২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই হয়েছে ৫টি ঘর




সুনামগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই হয়েছে ৫টি ঘর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১২:২৪ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে রবিবার মধ্যরাতে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাঁই হয়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘরে থাকা মালামাল সহ ৭লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের পারিবারিক সূত্রে জানাগেছে। ক্ষতিগ্রস্থরা হচ্ছেন জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার মৃত তাহির উল্ল্যার ছেলে লাল মিয়া ও মনু মিয়া।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার পূর্বেই সমস্ত ঘরগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। গৃহকর্তা লাল মিয়ার স্ত্রী জেসমিন বেগম জানান, রবিবার রাত ১টায় বাড়ির কুকুরের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে ইসহাকপুর এলাকার আব্দুল কাহার, সুহেল মিয়া, সিজিল মিয়া, লেবু মিয়া ও বাবুল মিয়া সহ ৩০/৩৫জন লোক পেট্রোল ঢেলে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের দেয়া আগুনে ৫টি ঘর সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ঘরে থাকা মালামাল সহ প্রায় ৭লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

আগুন লাগানোর পর পর ৯৯৯ এ ফোন করলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও এর পূর্বেই সমস্ত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ঐদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET