বুধবার রাত ১ টা ৩০ মিনিটে ক্লাবে অভিযান চালানো হয়। এসময় জোয়ার বোর্ড থেকে ৪১০০ টাকাসহ ৩০,০৭২ টাকা, জুয়ার কার্ড, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, শরীর উত্তেজক পানিয়ের বোতল, ম্যাচ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।আটকৃতরা হলেন, শহরের নতুন পাড়ার নলিনী কান্ত পুরকায়স্থ’র ছেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশীলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ(৪৬),সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮),দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম(৪৮) ও ঝালকাঁটি জেলার নলছিটি উপজেলা সদরের আহমদ হোসেন তালুকদারের ছেলে এবং ব্রাম্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪)।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যে তাদেরকে বেআইনিভাবে সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্যরাতে অবস্থান করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার মোঃ সম্রাট হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারি কমিশনার এস.এম. রেজাউল করিম, এসআই মুহিত মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রায় প্রদানের পরপরই আসামিদের অফিসার্স ক্লাব থেকে থানা হাজতে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।









