৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জ দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪ টি ভারতীয় গরু আটক।




সুনামগঞ্জ দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪ টি ভারতীয় গরু আটক।

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২৫, ২০:৪৪ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে জব্ধ করা হয়েছে ১৪ টি ভারতীয় গরু। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩৪/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় এলাকা থেকে গরুগুলো আটক করে। আটককৃত ১৪টি ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET