, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও বিষয়ে বিজিবির সভা




সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও বিষয়ে বিজিবির সভা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৯, ১৬:৫৬ | 1276 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি ,ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে “সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁও বিজিবি (৫০) ব্যটালিয়ানের ব্যাবস্থাপনায় রোববার সকালে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সুবেদার মেজর কাজীমুদ্দিন মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। বিজিবি’র ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিব’র ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সামছুল আরেফীন পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জজ মো: হাসানুজ্জামান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, ৫৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: শাহ আলম সিদ্দিকী, ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল খন্দাকার আনিছুর রহমান, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের এমপিএইচ’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফজল ই ইলাহী, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তানভিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সীমান্ত সুরক্ষায় মাদক দ্রব্য সনাক্তকরণ, তল্লাশী পদ্ধতির উন্নতি, সাক্ষ্য গ্রহন পদ্ধতি ও ত্রুটিসমূহ, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদির উপরে বিস্তারিত আলোচনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET