, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে- শ্রীপুরে ফজলুল হক মিলন




সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে- শ্রীপুরে ফজলুল হক মিলন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২২, ১৮:৫৩ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র পৃথক ভাবে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে  সাবেক এমপি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এ কথা বলেন।
সোমবার (২২ আগস্ট) দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর উপজেলা ও পৌরসভা বিএনপির পৃথক ভাবে উপজেলার টেংরা রাস্তা মোরে সকাল ১০টায় উপজেলা বিএনপি এবং বিকাল ৩টায় ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ডবি বাজারে পৌরসভা  বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার, গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, গ্যাস বিদ্যুৎ নিয়ে চক্রান্তকারী সরকারের পতন ঘটানো হবে। দেশের জনগণকে সাথে নিয়ে সকল নেতাকর্মীকে সেই আন্দোলনে অংশ গ্রহণের আহবান জানান।
উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় অপর দিকে পৌর বিএনপির সভাপতি এ্যাড. কাজী খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডঃ হুমায়ূন কবিরের পরিচালনা  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন সবুজ, হুমায়ুন কবির সরকার, ডাঃ শফিকুল ইসলাম আকন্দ, মশিউর রহমান খান টিটু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET