১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সৌদিতে রোহিঙ্গা কর্তৃক বাংলাদেশী যুবককে হত্যাচেষ্টার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২০:২০ | 1196 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌদি আরবের জেদ্দায় এক প্রভাবশালী রোহিঙ্গা সন্ত্রাসী রশিদ আহমদ কর্তৃক বাংলাদেশী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫মে সৌদি সময় বেলা ১১টার দিকে এঘটনা ঘটে। আহত বাংলাদেশী যুবক ইলিয়াস কক্সবাজারের রামু উপজেলার ইদগড়ের মৃত দানু মিয়ার পুত্র বলে জানা গেছে।
ভুক্তভোগী ইলিয়াস জানিয়েছে- সৌদিতে রোহিঙ্গারা অত্যন্ত শক্তিশালী ভাবে অবস্থান করছে। তারা সময়ে বাংলাদেশি আবার সময়ে রোহিঙ্গা পরিচয় দিয়ে নিজেদের সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়েছে। এজন্য যারা প্রকৃত বাংলাদেশি তাদের সেখানে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। কারণ রোহিঙ্গারা সেখানে বাংলাদেশিদের সব সময় নির্যাতন করে। প্রবাসী হিসেবে কোনোভাবেই সুযোগ সুবিধা নিতে দেয় না। এরই ধারাবাহিকতায় গত ১৫মে রোহিঙ্গা সন্ত্রাসী রশিদ আহমদ তার উপরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায়। উক্ত হামলায় সে মারাত্মক জখম হয়ে এখন নিজ আবাসনে চিকিৎসাধীন আছেন।
খোঁজ নিয়ে জানা যায়- সম্প্রতি টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাকিম নামের একজন শীর্ষস্থানীয় রোহিঙ্গা ডাকাত নিহত হয়। উক্ত ঘটনার পক্ষে বিপক্ষে তর্কবিতর্কের জের ধরে হাকিম ডাকাতের পক্ষে রোহিঙ্গা রশিদ বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত করে। এবং উপর্যুপরি কুপিয়ে আহত করে। বাংলাদেশি কমিউনিটির কেউ কেউ বলছেন রোহিঙ্গা রশিদ হাকিম ডাকাতের আত্মীয়স্বজন।
এদিকে সৌদিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির কক্সবাজার কেন্দ্রিক নেতৃবৃন্দ উক্ত হামলার নিন্দা জানিয়েছেন এবং এর একটি আশু সমাধান কামনা করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET