অধিকাংশ প্রচলিত ধারণায় ভালবাসা নিঃস্বার্থতা, স্বার্থপরতা, বন্ধুত্ব মিলন, পরিবার এবং পারিবারিক বন্ধনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে স্বামী ও স্ত্রীর মাঝে ভালোবাসা একটি মানুষের সহজাত প্রকৃতি। ভালোবাসা কেমন হওয়া উচিত- তা নিয়ে আলোচনা কখনই শেষ হবে না।
স্ত্রীর প্রতি স্বামীর এতোটাই ভালোবাসা যে স্ত্রীর কষ্টে লক্ষ করে নিয়ে কাঁধে শেষমেশ বসালো স্বামী । ঘটনাটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের একটি হাসপাতালের। এ নিয়ে নেটিজেনরা বলছেন, এমনই হওয়া উচিত আদর্শ ভালোবাসা।
ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে ডাক্তারের চেম্বারের বাইরে দাঁড়িয়ে স্বামী ও তার গর্ভবতী স্ত্রী। স্ত্রীর পিঠে যন্ত্রণা করছে, পায়ে ব্যথা করছে, আর দাঁড়াতে পারছেন না। এদিকে ডাক্তারের চেম্বারের সামনে পাতা চেয়ারে অনেকে ফোনে ব্যস্ত, কিন্তু কেউ চেয়ারও ছাড়ছেন না। বেচারা স্বামী উপায়ান্তর না দেখেই নিজেই হয়ে গেলেন চেয়ার। হাঁটু মুড়ে বসে স্ত্রীকে নিজের কাঁধে বসিয়েছেন। সেই ঘটনার ভিডিও অনেকে করেছেন, তবে কেউ চেয়ার ছেড়ে দেননি। চীনের সিচুয়ান প্রদেশে ঘটনা এ ঘটনা।









