, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকো, ভোগান্তি কমল এলাকাবাসীর 




স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকো, ভোগান্তি কমল এলাকাবাসীর 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৪, ২১:৫২ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৮ জানুয়ারি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যায় আহমদিয়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো তৈরী করা হয়।
মাহিল্যা আহমদীয়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্কুলের ছাত্র এবং  চাকমা অভিভাবকদের স্বেচ্ছশ্রমে সাঁকো তৈরী কাজ ২৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত একটানা নিরলস কাজের মাধ্যমে সম্পন্ন হয়।
এই সাঁকোর মাধ্যমে মাহিল্যা-কবিরপুর এবং বড় মাহিল্যা ও চাকমা পাড়ার দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থার একটি সহজ  মাধ্যম হয়েছে। এই সাঁকো দিয়ে  বড় মাহিল্যা চাকমা পাড়ার ছাত্রছাত্রীরা স্বাচ্ছন্দে  বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। এখন পারাপার হতে আর নৌকার জন্য তাদের অপেক্ষা করতে হবে না।
 এতে ছাত্র-ছাত্রী এবং অত্র এলাকাবাসী প্রচুর খুশি এবং আনন্দিত।
এলাকাবাসী মাহিল্যা আহমদিয়া বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষককে ধন্যবাদ জানানোর  পাশাপাশি এ মহৎ কাজের জন্য তারা ভূয়সী প্রশংসা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET