, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোয়াইক্যং ইউনিয়নের অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ




হোয়াইক্যং ইউনিয়নের অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৬:৪৫ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ওমর ফারুক টেকনাফ:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে এক নাজুক অবস্থা বিরাজ করছে। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাসের পরিস্থিতি। তারই সংক্রমণ প্রতি রোধ ও ঝুঁকি এড়াতে দেশের বিভিন্ন জেলা লকডাউন করা হয়েছে। এই ভরা মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছে না কৃষকরা। ফলে তাদের চরম ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। কৃষকদের এই সমস্যা নিরসণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।
তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এতে কৃষক পরিবারদ্বয় মহাখুশি। ২২ এপ্রিল দুপুর থেকে হোয়াইক্যং কাটাখালী গ্রামের মৃত গুরা আলীর ছেলে কৃষক জাফর আলমের ৮০ শতক জমির পাকা দান কেটে দেয় উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মী।
জানা যায়, করোনা ভাইরাস মহামারি ধারণ করায় শ্রমিক সংকটের কারণে জাফর আলমের পাকা ধান নষ্ট হওয়ার পথে। খবর পেয়ে হোয়াইক্যং উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহয়িরাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের ৪০-৫০ জন নেতাকর্মীরা অর্ধ দিনে ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। ছাত্রলীগের এ মহৎ কর্মকান্ড দেখে বেশ খুশি হয়ে জাফর আলম বলেন, শ্রমিক সংকটের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দিয়ে আমার বড় উপকার করেছে, না হয় আমার ফসল নষ্ট হয়ে যেতো। আমি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।
উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়াদ বলেন, এ দেশে ছাত্রলীগের অনেক অবদান সর্বাগ্রে। তখন থেকে এখানো ছাত্রলীগ নিপীড়িত, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে রয়েছে। এরই অংশ হিসেবে এ সামন্য কাজটুকু করেছে বলেও জানান তিনি।
দক্ষিণ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন জানান, করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছে না কৃষকরা। ফলে তাদের চরম ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। কৃষকদের এই সমস্যা নিরসণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। আমরা সেই নির্দেশ অনুসরণ করে হোয়াইক্যং ইউনিয়ন উত্তর ও দক্ষিণ শাখা অসহায় কৃষকদের জন্য কাজ করে যাচ্ছি।
সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন বলেন অামাদের এলাকার সকল অসহায় কৃষক যদি অর্থের অভাবে ধান কেটে বাড়িতে তুলতে না পারে তাহলে অামরা সবাইকে সাহায্য করব ইনশাআল্লাহ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET