নজরুল ইসলাম চৌধুরীঃ
চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন। চেয়ারম্যান পদে ৩ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ প্রার্থী। ১৪ মার্চ প্রার্থীরা প্রতীক পেলেও ফেসবুকে প্রচারণা দেখাযায় কিন্তু মাঠে বাস্তবে দেখা যায়নি কোনো প্রার্থীর প্রচারণার দৃশ্য। প্রার্থী হয়েও ভোট চাচ্ছেনা শুধু ফেসবুকেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এমন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়লে প্রার্থীরা নড়ে উঠেছেন। ১৮ মার্চ সোমবার বেলা ২ টার পর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মজুমদারের তালা মার্কার মাইকিংয়ে নেমেছে সমর্থকরা। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আরমিনা ফেরদৌস আইরিন ছাগলনাইয়া উপজোলার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গণসংযোগ করতে দেখাগেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মজুমদার ও জসিম উদ্দিনকে। চেয়ারম্যান পদে এখনও কোনো প্রার্থীর প্রচারণা দেখাযায়নি। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখা শিল্পীও ভোটারদের সাথে কৌশল বিনিময় করে দেখাগেছে। ভোট দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ভোটারদের নিজস্ব মতামতও পরিবর্তন হচ্ছে। প্রার্থী যতই যোগ্য ও সৎ হোক না কেনো ভোটারের নিকট ভোট না চাইলে সে প্রার্থীকে ভোট দিবেননা বলছেন অনেকেই। তবে, অধিকাংশ ভোটারের মাঝে সংশয় বিরাজ করেছে, ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে কিনা?









