, , ,

শিরোনামঃ-




অবৈধ বাংলাদেশে প্রবেশে ২৪ জন আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৮, ১৭:২৭ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ- বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান শিশুসহ ২৪ নারী-পুরুষকে আটক করেছে ।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। (১২ নভেম্বর )সোমবার পুটখালী গ্রামের মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করে বিজিবি।

আটকদের বাড়ি চট্রগ্রাম, খুলনা, ফরিদপুর, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশ করবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় ফোর্স নিয়ে পুটখালী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ, ৭ নারী ও ৩ জন শিশুকে আটক করে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ২৪ নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET