কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩টি, বাতিসা ইউনিয়নের ইউনিয়নের ১টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশাপাশি জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, ইউপি মেম্বার শাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম মজুমদার, মোহাম্মদ আলম চৌধুরী মিঠু, প্রবাসী জাফর ভুঁইয়া ও ছাত্রনেতা আবির চৌধুরীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল।
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ নিকট। বিগত বছরের মত এবারো আমরা আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। তবে এবার আমি একা উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করিনি আপনাদেরই আরেক সন্তান বিশিষ্ট শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন আমাকে সহযোগিতা করেছেন বলে আমি বিগত বছরের থেকে দ্বিগুন পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। আপনারা ওনার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো বড় পরিসরে পনাদেরকে সহযোগিতা করতে পারি। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃৃত ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত সবাইকে কষ্ট করে এসে উপহার সামগ্রী গ্রহন করায় এবং অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা সহযোগীতা করেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সোহেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।









