কুষ্টিয়া অফিস :: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে গত ৮ই নভেম্বর। জাতীয় নির্বাচনে দুঃস্কৃতিকারীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে উপলক্ষে কুষ্টিয়া ইবি থানা পুলিশের টহল মোতায়েন জোরদার করা হয়েছে। আজ সকাল ১০ টার দিকে ইবি থানা পুলিশের একটি টহল দল মোটরসাইকেল যোগে ইবি থানাধীন বিভিন্ন এলাকায় মহড়া দেন। এসময় ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের নেতৃত্বে তারা নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,
কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত, পিপিএম স্যারের নির্দেশে, নির্বাচন কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। সামনে নির্বাচন উপলক্ষে থানায় আগত নতুন পুলিশ সদস্যদের নিয়ে এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করি। দুষ্কৃতকারীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।









