এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুগ ধরে শিকলে বন্দ্বি লিখনের পাশে দাড়িয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (পিপিএম বার)। তার পরিবারকে অর্থ সহায়তাসহ লিখনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। তার পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন লিখনের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারকে নগদ অর্থ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আব্দুর রব হাওলাদার। শীঘ্রই তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে প্রেরন করা হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, এসআই জামাল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। পুলিশ সুপারের সহযোগীতা পেয়ে খুশি হয়েছেন দরিদ্র লিখনের পরিবার।







