, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বরিশাল
  • আগৈলঝাড়ায় পিতার অভিযোগে মাদকসেবী পুত্র গ্রেফতার। ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড




আগৈলঝাড়ায় পিতার অভিযোগে মাদকসেবী পুত্র গ্রেফতার। ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০১৮, ১৭:৩৩ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পিতার অভিযোগে মাদকসেবী পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, উপজেলার বাকাল গ্রামের মোঃ নুরুল হক ফকিরের ছেলে মোঃ আমিনুল ইসলাম ফকির (২২) মাদক সেবনের জন্য পিতার কাছে টাকা চেয়ে না পেয়ে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাংচুর করত।  এরই ধারাবাহিকতায় পুত্রের আচারণে অতিষ্ট হয়ে পিতা মোঃ নুরুল হক ফকিরের পুত্র আমিনুল এর বিরুদ্ধে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পিতার অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই গাজী নজরুল ইসলাম মাদকসেবী আমিনুলকে মাদক সেবনরত অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত মাদকসেবী আমিনুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাকে ৬ মাসে কারাদন্ড প্রদান করেন।  গ্রেফতারকৃতকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET