আগৈলঝাড়া প্রতিনিধিঃআগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার। থানা সূত্রে জানা গেছে, উপজেলার কালুপাড়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে ওই গ্রামের আকুব আলী খানের ছেলে সিআর ৯/১৫ (গৌরনদী) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল ইসলাম খান নুরুকে এসআই ইউসুফ গ্রেফতার করে। একইদিন দক্ষিন শিহিপাশা গ্রামে থেকে ওই গ্রামের মৃত মজিদ আলীর ছেলে সিআর ২৭/১৫ (আগৈলঝাড়া) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবিএম মনজুরুল আলমকে এএসআই জাহিদুর রহমান গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:








