৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ইয়াবাসহ দুই যুবক আটক

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ০০:১১ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধায় ১১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। আটককৃত যুবকরা হলো উপজেলার দক্ষিণ সুখ্যাতি গ্রামের মৃত কলিম উদ্দীনের পুত্র মোঃ ফরিদুল ইসলাম (২৭) ও কিসমতদাপ খ্রিস্টানপাড়ার অমল দাসের পুত্র অজিত দাস(২১)। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনা ও পরামর্শ মোতাবেক অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোঃ জাহাঙ্গীর আলম ফকিরগঞ্জ বাজারের গরুহাটি থেকে ইয়াবাসহ হাতেনাতে তাদেরকে আটক করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০ (ক) ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-০২, তারিখ : ২৫/০২/২০২৬। মামলা রুজুর পরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET