, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৩, ২১:৩৭ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে মায়ান(২) ও কোয়েল(৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া (মন্ডলপাড়া) গ্রামে মায়ান (২) ও দুপুর ১২ টার দিকে আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (খাসপাড়া) গ্রামের কোয়েল(৪) ডোবার পানিতে পড়ে মৃত্যু বরণ করে। শিশু মায়ান পূর্ব সর্দারপাড়া (মন্ডলপাড়া) গ্রামের মোঃ মানিক হোসেনের পুত্র এবং কোয়েল বামনকুমার (খাসপাড়া) গ্রামের মোঃ আলমের পুত্র। স্থানীয়রা জানান, শিশু মায়ান এর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে পরিবারের লোকজন সহ প্রতিবেশীদের জানান। পরে বাড়ি সংলগ্ন একটি ডোবার পানি থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ। অপরদিকে কোয়েল এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম (কচি)। তিনি বলেন, রাখালদেবী বাজার সংলগ্ন কিন্ডার গার্টেন স্কুলের সামনে খেলতে গিয়ে সকলের অগোচরে ডোবার পানিতে পড়ে কয়েলের মৃত্যু হয়। এব্যাপারে আটোয়ারী থানায় পৃথক পৃথকভাবে ইউডি মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET