, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ




আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ১৬:৪৬ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বর্তমানে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নি¤œ আয়ের মানুষ, শীতার্ত অসহায় বৃদ্ধ,শিশু সহ অসুস্থ ব্যক্তিরা প্রচন্ড ঠান্ডায় কাবু হয়েছে । শীতার্ত মানুষদের অসহায়ত্বের কথা ভেবে আটোয়ারীর সন্তান আলহাজ¦ মোঃ আব্দুল জব্বারের পুত্র মোঃ আল আমিন রাজিব(৩৫) নিজস্ব অর্থায়নে কিছু কম্বল নিয়ে হাজির হয়েছেন অসহায় শীতার্ত মানুষের পাশে। সোমবার ( ১ ডিসেম্বর)বিকেলে কনকনে হিমেল বাতাস ও ঠান্ডাকে উপেক্ষা করে ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ আল আমিন রাজিব। এসময় তার পিতা আলহাজ¦ আব্দুল জব্বার, ছোটদাপ বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ(বাবলু), আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিজ মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET