, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২৫, ০৩:৪১ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ শাহরিয়ার নজির। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,এনজিও প্রতিনিধি , ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET