, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর তিন মাসের কারাদন্ড

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ০০:১৩ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাদকসেবীর তিন মাসের কারাদন্ড হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর বারঘরিয়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামপুর বারঘরিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের বড় ছেলে মাদকসেবী বিমল চন্দ্র ওরফে ধনেশ এর নিকট হতে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে ১৮-এর ধারা ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ অনুযায়ী ১০০ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকশ টিম। এসময় ইউএনও রিপামনি দেবী বলেন, উপজেলায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET