, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন




আটোয়ারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০১৯, ১৩:১৫ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকালে আটোয়ারী বাজারের সোনালী ব্যংকের নীচ তলায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষনা করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর রংপুর জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম পেয়ার আহমাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী(এস.এ.ভি.পি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। এজেন্ট জুল মানান এন্টারপ্রাইজের পক্ষে বক্তব্য রাখেন মোঃ তাছাফুর রহমান (বাচ্চু)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসি’র অবসরপ্রাপ্ত পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ রমজান আলী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান গোলাপ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ মশিউর রহমান। রংপুর জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম পেয়ার আহমাদ সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ও এজেন্ট ব্যাংকিং-এর সেবা সমুহের ব্যাখ্যা দিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকমর্ীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET