, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন




আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৭:৩৫ | 934 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া(মুন্সিপাড়া) গ্রামের মৃত নবীর উদ্দীনের পুত্র বীর মক্তিযোদ্ধা মোঃ পজির উদ্দীন (৭৬) সোমবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেলে বার্ধক্য ও হৃদরোগ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আটোয়ারী হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২স্ত্রী, ২ পুত্র, ২কন্যা সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু -বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) সকালে কিসমত রসেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ পুলিশ’র পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা পজির উদ্দীন কে শেষ শ্রদ্ধা জানান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামও ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। পরে দীঘির পাড় গোরস্থান সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET