, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান




আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০১৯, ১৯:১৭ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি- পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ আগস্ট বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে এবং আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রাধানগর ইউনিয়নভুক্ত সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করেন। উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) সৈয়দ মাহমুদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রেখে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। প্রতিষ্ঠান পরিচালনায় দিক নির্দেশনামুলক স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। উল্লেখ, সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা : ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান এবং বাংলাদেশ স্টার্ডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানের ১২জন বিজয়ীকে সন্মাননা স্মারক( ক্রেস্ট), সনদপত্র ও নগদ এক হাজার করে টাকা পুরস্কৃত করা হয়েছে। অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে কেরাত, হামদ-নাত, বাংলা রচনা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন গান, নৃত্য ও তাৎক্ষনিক অভিনয়ের প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সম্মাননা স্মারক(ক্রেস্ট) ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট, রোভার, গার্লস গাইড, স্কাউট গ্রুপ, গার্লস গাইড গ্রুপ, রোভার গ্রুপ, স্কাউট শিক্ষক, গার্লস গাইড শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার শিক্ষকগণকে পৃথক পৃথকভাবে সম্মাননা স্মারক(ক্রেস্ট) ও সনদপত্র হাতে তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET