২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে লটারীর মাধ্যমে ধান চাষী নির্ধারন

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১১ ২০১৯, ১৬:১০ | 1170 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি ভাবে ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে ধান চাষী নির্ধারণ করা হয়েছে।উপজেলা খাদ্য শস্য ক্রয় কমিটির আয়োজনে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে ধান চাষী নির্ধারনের লটারী অনুষ্ঠিত হয়। ক্রয় কমিটির তথ্য মতে কৃষকের ধান সরাসরি খাদ্যগুদামে সরকারিভাবে ক্রয়ের জন্য এবার উপজেলায় ১৮৩ টন(২য় পর্যায়) বরাদ্দ পায়। উপজেলা কৃষি বিভাগ ৬ ইউনিয়নে প্রায় সাত হাজার কৃষকের নাম তালিকাভুক্ত করেন। এরমধ্যে লটারীর মাধ্যমে ৬ ইউনিয়নে মোট ৪৫৮ জন কৃষক সরাসরি সরকারিভাবে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। তবে প্রতি কৃষক ৪০০ কেজি’র বেশী বিক্রি করতে পারবেন না। নির্ভর যোগ্য তথ্যে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষকের জন্য বরাদ্দকৃত ২৭,২০০ মেঃ টন ধান ৬৮ জন কৃষক মির্জাপুর খাদ্যগুদামে, , তোড়িয়া ইউনিয়নের৩৩,২০০মেঃটন ধান ৮৩ জন কৃষক ফকিরগঞ্জ খাদ্য গুদামে, আলোয়াখোয়া ইউনিয়নের ৩২,০০০মেঃটন ধান ৮০ জন কৃষক ফকিরগঞ্জ খাদ্যগুদামে, রাধানগর ইউনিয়নের ৩০,৪০০ মেঃটন ধান ৭৬ জন কৃষক ফকিরগঞ্জ খাদ্যগুদামে, বলরামপুর ইউনিয়নের ৩০,৮০০ মেঃটন ধান ৭৭ জন কৃষক বোদা খাদ্যগুদামে এবং ধামোর ইউনিয়নের ২৯,৪০০ মে: টন ধান ৭৪ জন ভাগ্যবান কৃষক মির্জাপুর খাদ্যগুদামে সরকারি দামে সরাসরি ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন।চলতি মৌসুমে উপজেলায় প্রথম পর্বে ১১০ টন ধান ২৭৬ জন ভাগ্যবান কৃষক খাদ্যগুদামে সরকারি দামে সরাসরি ধান বিক্রি করার সুযোগ পেয়েছেন । লটারী পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,খাদ্য শস্য ক্রয় কমিটির সদস্য ও উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃখলিলুর রহমান, , মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ গাউসুল আযম মাহবুবা রব্বানী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, বণিক সমিতির সাধারন
সম্পাদক জামিলুর রেজা মানিক সহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET