, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে সততা স্টোর উদ্বোধন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০১৯, ১৭:২৭ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি – পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার সোনাপাতিলা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী। রাইম টি হোল্ডিংস এর সত্বাধিকারী আলহাজ্ব মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এসময় সোনাপাতিলা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম প্রধান। সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, সহিদুল ইসলাম, মৌলভী শিক্ষক আজিজুল হক প্রমুখ। তৌহিদুল আলম চৌধুরী বলেন,দুর্নীতি দমন কমিশনের কর্মসুচির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা চর্চার অংশ হিসেবে সততা স্টোর স্থাপন একটি অন্যতম সিদ্ধান্ত। শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা, মানবীয় গুণাবলী ও মূল্যবোধ গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহায়তায় বিক্রেতা বিহীন এ সততা স্টোর চালু করা হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET