, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত




আটোয়ারীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ২১:৪৫ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় একযোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটানোর প্রত্যয় নিয়ে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। অন্যান্য নির্বাচনের মতই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রার্থীরা পোস্টার ব্যবহার করে ভোট সংগ্রহ করেন। নির্বাচনের উপকরণ হিসেবে ব্যালট পেপার, সীল মোহর, ব্যালট বাক্স সহ ভোটার স্লিপ ব্যবহার করা হয়। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিলেন শিক্ষার্থীদের মধ্য হতে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, পুলিশ সদস্য , আনসার সদস্য, পর্যবেক্ষক। মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮জন সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ধরে ভোট দিতে দেখা যায়। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ জানান, সরকারি নির্দেশনা এবং প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমেই সম্পন্ন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET