, , ,

শিরোনামঃ-




আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড পেলেন ২ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১১:২৩ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার জন্য কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশন (আইবিডি)’র  উদ্যোগে আয়োজিত আইবিডি সামিট-২০২০ এ অ্যাওয়ার্ড পেয়েছেন দুই বাংলাদেশি।

 

স্থানীয় সময় বৃহস্পিতবার (৯ জানুয়ারি) বিকেলে কুয়ালালামপুর হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী উদ্যোক্তা, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর (সিআইপি) ও সাংবাদিক এমজি হাজারী’র হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশনের (আইবিডি) চেয়ারম্যান ইউসিপ আল জাবের।

এছাড়াও জাপান ও কাতারের একজন করে মোট চারজনেক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো ইজাত এমির, ভীনেত নাম্বিয়ারসহ বিশ্বের ১১টি দেশের ব্যবসায়ী ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিক এমজি হাজারীকে আইবিডির অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়।

এ বিষয়ে হেলেনা জাহাঙ্গীর সময় সংবাদকে বলেন, আমার এই সম্মান বাংলাদেশের সকল মানুষের। এই সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২’শ জনের বেশী ব্যবসায়ীরা মিলিত হয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিশ্বের বড় বড় শিল্প উদ্যোক্তাদের কাছে তুলে ধরেছি। তাছাড়া বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভীষণ ২০২১ এবং ২০৪১ কে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগী হিসেবে পালন করবো বলে আশা রাখি।

সাংবাদিক এমজি হাজারী তার প্রতিক্রিয়ায় বলেন, আমি মনে করি এই অর্জন আমাদের নয়, এই অর্জন গোটা বাংলাদেশের মানুষের। কাতারের মত উন্নয়নশীল দেশ আমাকে মনোনীত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET