আসন্ন ঈদ উপলক্ষ্যে লাইকি-টিকটক সেলিব্রিটি এবং সোস্যাল মিডিয়ায় সারা জাগানো ইনফ্লুয়েন্সার “আবিদা সুলতানা হিরার” কন্ঠে আসছে নতুন দুইটি গান।একটি গান চট্রগ্রামের আন্চলিক গান -“মা-বাপেরে লাগাই দিবো মাইসে দেখিলে”গানটির কথা ও সুর সংগৃহীত, কন্ঠ দিয়েছেন আবিদা হিরা, গানটি আগামী ২৬শে এপ্রিল ভিডিও আকারে রিলিজ হবে আবিদা সুলতানা হীরার ইউটিউব চ্যানেল ও তার ফেসবুক পেইজ থেকে।
অন্যটি ম্যাশআপ যেটিতে আবিদা সুলতানা হীরা ও জুয়েল মাহমুদ কন্ঠ দিয়েছেন। দুটো গানেরই সংগীত আয়োজন করেছেন জুয়েল মাহমুদ। ম্যাশআপ গানটি এবং আন্চলিক গানের উপরে করা মিউজিক ভিডিও ঈদের সময় উন্মুক্ত করা হবে আবিদা সুলতানা হিরার ইউটিউব এবং ফেসবুক পেইজ থেকে আন্চলিক গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন-সোস্যাল মিডিয়ায় সারা জাগানো ইনফ্লুয়েন্সার // ডিজিটাল ভিডিও ক্রিয়েটর “জিয়া-আরিফ”।আশা করা যাচ্ছে আবিদা সুলতানা হিরা তার দর্শকদের ভালো কিছু উপহার দিবেন। তার জন্য শুভকামনা।।









