, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • আমজাদহাট ইউনিয়নে মানবতার সেবায় “প্রবাসী ও দেশী মানব কল্যাণ ফাউন্ডেশন’র” আত্মপ্রকাশ




আমজাদহাট ইউনিয়নে মানবতার সেবায় “প্রবাসী ও দেশী মানব কল্যাণ ফাউন্ডেশন’র” আত্মপ্রকাশ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৯:২৫ | 1211 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর ফুলগাজী উপজেলাধীন আমজাদহাট ইউনিয়নের প্রবাসী, ব্যবসায়ী ও চাকুরীজীবি সকলের সমন্বয়ে স্থানীয় অসহায় মানুষের সার্বিক সহযোগিতার লক্ষ্যে আত্মপ্রকাশ হয়েছে “প্রবাসী ও দেশী মানব কল্যাণ ফাউন্ডেশন।

এ ফাউন্ডেশনের মাধ্যমে আমজাদ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায় জনগোষ্ঠীকে সহায়তা করা হবে বলে জানান উদ্যোক্তারা। বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে আর্থিক সহায়তা কিংবা খাদ্য সামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ অনুষ্ঠান সম্পাদনে অর্থিক সহায়তা প্রদান, শিক্ষা ক্ষেত্রে সহায়তা, চিকিৎসা সহায়তা,অনাহারীদের জন্য আহারের ব্যবস্থা, রমজান মাসে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষে এ ফাউন্ডশন গঠন করা হয়।  প্রবাসী ও দেশী মানব কল্যাণ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশের পরপরই এ ফাউন্ডেশনের সদস্যদের নিকট থেকে প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা আদায় করে মঙ্গলবার (৫ মে) বাদ মাগরিব ১ম ধাপে আমজাদহাট ইউনিয়নের ৯ ওয়ার্ডের প্রায় দুইশত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চনা বুট, পেঁয়াজ, রোসন, তেল, আলু, মুড়ি, সেমাই সহ  ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপহার সামগ্রী প্রবাসী ও দেশী মানব কল্যাণ ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবকরা বাড়ী বাড়ী পৌছাবে বলে জানায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET