, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • আর্থিক সহায়তা ও হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী সুইটির পাঁশে দাঁড়ালেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান




আর্থিক সহায়তা ও হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী সুইটির পাঁশে দাঁড়ালেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২১, ২০:২৪ | 1013 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাম্প্রতিক সময়ে ‘একটি হুইল চেয়ারের অভাবে কষ্টে আছে প্রতিবন্ধী সুইটি’ শিরোনামে জাতীয় এবং আঞ্চলিক পত্রিকা অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদন দেখে প্রতিবন্ধী সুইটির জন্য একটি হুইল চেয়ার ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকাস্থ ই-কুরুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুবুর রহমান।
সোমবার (৮ ফেব্রুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া (ডিঘিপাড়া) গ্রামে গিয়ে স্থানীয় সাংবাদিকরা ঢাকাস্থ ই-কুরুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুবুর রহমানের দেয়া হুইল চেয়ার ও আর্থিক সহযোগিতার অর্থ প্রতিবন্ধী সুইটিসহ তার বাবা-মার কাছে প্রদান করেন।
এসময় সাংবাদিক আবুল কালাম আজাদ, আরিফ উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, রফিকুল ইসলাম রফিক ও সোহেল রানাসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে সুইটির বাবা সোলায়মান আলী ও মা মনিরাজ বেগম কেঁদে ফেলেন এবং বলেন, সুইটির জন্য একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। খবর দেখে দানশীল ব্যক্তি মাহাবুবুর রহমান আমার মেয়ের জন্য হুইল চেয়ার এবং আর্থিক সহযোগিতা দিয়েছেন তার জন্য আমরা অন্তর থেকে দো’আ করি।
এদিকে; হুইল চেয়ার পেয়ে খুশিতে সুইটি আত্মহারা হয়ে চিৎকার করছিল। তার চোখ মুখে ফুটে উঠে এক বিশ্বজয়ের হাসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET