তিনি আরও বলেন, তাদের দলবাজী, দলীয় করণ ও দুঃশাসনের আন্দোলনের চূড়ান্ত সফলতা এসেছে ছাত্রদের ত্যাগের বিনিময়ে, তাদের জীবন উৎস্বর্গের বিনিময়ে। সেজন্য আমরা তাদের সাধুবাদ জানাই। আসুন আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে একসাথে এগিয়ে যাই, আমাদের আগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে রাজনীতিতে সারা বিশ্বমানের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমরা সেই কালোদিন গুলোতে ফিরে যেতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকি, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে যেকোন অপশক্তি রুখে দিতে পারবো।
শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় উদ্ভাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সজল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, শিল্পাঞ্চল শ্রমিকদলের সভাপতি কাজল ফকির, জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিহান আলম সিয়াম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত মাহমুদ, সিয়াম উল ইসলাম, সামিয়া আহনাফ, রিফাত মাহমুদ, জুয়েল রানা, হ্যাপী প্রধান ও তানবীর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।








