, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আ’লীগ শান্তি বজায় রাখে, বিএনপি-জামায়াত ধ্বংস করে-মুজিবুল হক এমপি




আ’লীগ শান্তি বজায় রাখে, বিএনপি-জামায়াত ধ্বংস করে-মুজিবুল হক এমপি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২৩, ২২:১৯ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আ’লীগ শান্তি বজায় রাখে। বিএনপি-জামায়াত ধ্বংস করে। আ’লীগ সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকারের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে ভোট দিন। তিনি শনিবার বিকেলে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ এমপি কার্যালয়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, সুপ্রীমকোর্টের এডভোকেট হনুফা আক্তার রিক্তা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, কামরুল হাসান মুরাদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান মিয়াজী, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, সদস্য শাহরিয়াজ মজুমদার জুয়েল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি। এ সময় বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET