, , ,

শিরোনামঃ-




ইউএনও’র ডাকে জঙ্গল পরিষ্কার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০১৮, ২৩:৫২ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ,কুষ্টিয়া থেকেঃ- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ’র ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ পরিষ্কার করেছে ফারাকপুর রেলগেট থেকে ব্যাকাপুল সড়কের দু’পাশের ঝোঁপ জঙ্গল। আজ শুক্রবার সকালে জঙ্গল পরিষ্কারে স্বতর্স্ফুত ভাবে অংশ নেই সর্ব- সাধারন মানুষ। প্রায় ৪০০ শতাধিক মানুষের উপস্থিতি ও সেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ১কিঃমিঃ রাস্তার দু’পাশের জঙ্গল পরিষ্কার করা হয়। ইউএনও’র এমন উদ্দ্যোগ কে সাধুবাদ জানিয়েছে ভেড়ামারাবাসী।
ফারাকপুর রেলগেট থেকে ব্যাকাপুল সড়কের দু’পাশের ঝোঁপ জঙ্গল পরিষ্কার বিষয়ে গত ২৭ অাগোষ্ট সোস্যাল মিডিয়া ফেসবুকে একটি স্টার্ট্যাস দেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। জঙ্গল পরিষ্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে দেওয়া হয় ঘন জঙ্গলের কয়েকটি ছবি। ক্রাইম জোন হিসেবে খ্যাত ব্যাকাপুল’র জঙ্গল পরিষ্কারের প্রয়োজনীয়তা অনুভব করে স্থানীয়রা। ওই পোষ্টটি ফেসবুকে ভাইরাল হয়। ঝড় ওঠে ফেসবুকে। স্বল্প সময়ে ষ্টাটার্সটিতে লাইক দেন ৫৬৪ জন। পোষ্ট টি শেয়ার করেন ৪৯ জন এবং কমেন্ট দেন প্রায় ৮৫ জন ফেসবুকার। আজ শুক্রবার সকাল ৯টায় ছিল জঙ্গল পরিষ্কারের দিন। নির্বাহী অফিসার সোহেল মারুফ’র নেতৃত্বে সকাল ৯টার আগেই ব্যাকাপুল নামক স্থানে জোড় হতে থাকে বিভিন্ন স্তরের সর্ব সাধারন মানুষ। অংশনেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ফেসবুক এ্যাসোসিয়েশন ভেড়ামারার ফেবুল্যান্ডের সদস্যরা, আত্মমানবতার সেবায় কাজ করা সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশন, সাংবাদিকবৃন্দ। জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান রওশন আরা, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম এসময় উপস্থিত ছিলেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেছেন, ভেড়ামারা-গোলাপনগর সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন এবং জনবহুল। ফারাকপুর রেলগেট থেকে ব্যাকাপুল পর্যন্ত সড়কের দুপাশে ঝোঁপ জঙ্গলে ভরপুর। ক্রাইম জোন হিসেবে পরিচিত এই ব্যাকপুলে জঙ্গলের কারনে যে কোন সময় অঘটন ঘটতে পারে। সেজন্যই জঙ্গল পরিষ্কারে সিদ্ধান্ত গ্রহন করায়। ফেসবুকে ষ্টার্টাস দেওয়ার পর ভেড়ামারাবাসীর ব্যাপক সাড়া পরে। সাড়া দেয় বিভিন্ন প্রতিষ্ঠাান এবং বিভিন্ন ব্যাক্তিরা। তাদের স্বতস্বফুত অংশ গ্রহনে জঙ্গল পরিষ্কার অভিযান চলছে। তিনি বলেন, এটা একটি সামাজিক আন্দোলন। সংঘবদ্ধ ভাবে আমরা ভেড়ামারাবাসী ভেড়ামারার উন্নয়নের সব ধরনে পদক্ষেপ গ্রহন করবো।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET