, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • উচ্চ ফলনশীল নতুন জাতের ধান আবিস্কার করলেন কৃষক বন্ধু কুষ্টিয়ার নজরুল ইসলাম




উচ্চ ফলনশীল নতুন জাতের ধান আবিস্কার করলেন কৃষক বন্ধু কুষ্টিয়ার নজরুল ইসলাম

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২০, ১৪:৫৪ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নতুন জাতের ধান আবিষ্কার করলেন কৃষক বন্ধু নজরুল ইসলাম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আবিস্কার করেছেন এক নতুন জাতের ধান। উচ্চ ফলনশীল এই ধানের রয়েছে কিছু বিশেষত্ব। আমন এবং বোরো দুই মওসুমে এই ধান চাষ করে বেশ ফলনও পেয়েছেন তিনি।

ঝিনাইদহের হরি বাবুর হরিধানের মতই নজরুল ইসলামের ধান আবিস্কারের ঘটনা অনেকটা মিল রয়েছে। সেক্ষেত্রে এই নতুন ধানকে ‘নজরুল ধান‘ নামকরণ করা বেশ যুক্তিযুক্ত।

সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ধান আবিস্কারের বিষয়ে জানান, দুই বছর আগে আমার একটি ধান ক্ষেতে কয়েকটি ধান গাছ ভিন্ন রকম চোখে পড়ে। বিশেষ করে গাছগুলো একটু লম্বা ও শক্ত ছিল ।
আমি আলাদা ভাবে সেই ধান সংগ্রহ করে পরের মওসুমে চারা তৈরি করেছিলাম। সে চারা থেকে আবার ধান উৎপাদন করে পুনরায় চারা তৈরি করে ১০ কাঠা জমিতে আবাদ করেছি। ২/৪ দিনের মধ্যেই এই ধান কাটবো।

তিনি আরো জানান, এই ধানের ছড়াগুলো খেজুরের ছড়ার মত দেখতে। অন্য ধানের ছড়ায় যেখানে সোজাসুজি ৩/৪ দানা থাকে সেখানে এই ধানে ৫/৭ দানা ঝুলতে দেখা যায়, ফলে ফলনও বিঘা প্রতি ৪/৫ মন বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোটাজাতের এই ধান বেশ সুস্বাদু ও পরিবেশ বান্ধব বলে তিনি জানান। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নতুন জাতের ধান আবিস্কার করার বিষয়টি বার বার উপজেলা কৃষি অফিসে অবগত করলেও তারা সহযোগীতা করা তো দুরের কথা সেই ধান ক্ষেত দেখতেও যাননি বলে তিনি চরম দুঃখ প্রকাশ করেছেন।

প্রচার এবং উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে নজরুল ইসলামের ধান জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম বয়ে আনবে একথা বলায় যায় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET