কিডনিজনিত রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা অসহায় মোঃ সোহাগের জীবন বাচাঁতে মানবিক সাহায্যের আবেদন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়নের বাজার পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ(৩৫)গত ৩বছর যাবৎ কিডনিজনিত রোগে ভূগছিলেন।দেশের সকল চিকিৎসা শেষ হবার পর চিকিৎসকদের পরামর্শে বর্তমানে ভারতের দিল্লীর একটি প্রাইভেট হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টের জন্যে ভর্তি আছে।ইতি মধ্যে দেশে তাঁর চিকিৎসা বাবদ ২৫ লাখ টাকা খরচ হয়েছে।বর্তমানে তাঁকে সাপ্তাহে ৩বার ডায়ালাইসিস করা লাগছে।তাঁর সুস্থ হতে কিডনির ডোনার খরচসহ আনুষাঙ্গিক আরো আনুমানিক ৩৫লাখ টাকার দরকার।দুইটি শিশু বাচ্চার জন্য হলেও তাঁর চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফেরত আসা জরুরি।জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মোঃ সোগারে চিকিৎসার জন্য তাঁর আত্মীয়স্বজন ও এলাকার কিছু উদ্যমী যুবক তহবিল সংগ্রহে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।তাই,সমাজের বিত্তশালীসহ জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে সোহাগের পরিবারের পক্ষ থেকে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছে।রোগী-মোঃ সোহাগ,সোনালী ব্যাংক ,গুইমারা শাখা,জেলা-খাগড়াছড়ি।সঞ্চয়ী হিসাব নং-৫৪২৪৭০১০০১৬৮৭ ।মোঃ আব্দল জলিল বিকাশ-০১৮২০৭০১৯৫৫,০১৮৮৬৭০১৯৫৫।









