, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • এক ইউপিতে সবাই জয়ী, বাকি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ।




এক ইউপিতে সবাই জয়ী, বাকি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২১, ১৬:৫২ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোমবার (২০ সেপ্টেম্বর) বাগেরহাটের ৬৬ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউপির নাম নির্বাচন হওয়া ইউনিয়নগুলোর তালিকায় থাকলেও ভোটগ্রহণ হচ্ছে না এই ইউনিয়নে। এই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বাকি ৬৫ টি ইউপির ৫৯৯ টি কেন্দ্রের সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট শুরু হওয়ার আগেই জেলার ৪৩ টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলায় এবারের ৬৫ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন ১০০ জন, সদস্য পদপ্রার্থী আছে ২ হাজার ২শ ৫৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী রয়েছেন ৭৬৮ জন। ৫৯৯ টি কেন্দ্রে বুথ সংখ্যা ২ হাজার ৮শ ১৯টি।
জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ জানান, এই ইউপি নির্বাচনে জেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেক উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টহল টিম নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃংখলা বাহিনীর ২২ জন সদস্য নিয়োজিত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET