, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ চৌদ্দগ্রামে রোডমার্চকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীসহ জনতার ঢল




এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ চৌদ্দগ্রামে রোডমার্চকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীসহ জনতার ঢল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২৩, ১৬:১৮ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আ’লীগ সরকার পতনের এক দফা দাবিতে বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে। মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৩ কিলোমিটার এলাকায় চট্টগ্রামমুখী সড়কে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে মিয়াবাজারে উজিরপুর, শুভপুর, কালিকাপুর, কাশিনগর ও শ্রীপুর ইউনিয়নের নেতাকর্মী, চৌদ্দগ্রাম বাজারে পৌরসভা, মুন্সিরহাট ও ঘোলপাশা ইউনিয়নের নেতাকর্মী, বাতিসা রাস্তার মাথায় বাতিসা ও কনকাপৈত ইউনিয়নের নেতাকর্মী এবং চিওড়া রাস্তার মাথায় চিওড়া, জগন্নাথ, গুণবতী ও আলকরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে রোডমার্চকে স্বাগত জানায়। মিয়াবাজারে হাইওয়ে ইন হোটেলের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাবেক এমপি আলহাজ¦ আলহাজ¦ গফুর ভুঁইয়া, কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব হাজী জসিম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মোঃ কামরুল হুদা। এ সময় বিএনপির কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দ ও হাজার হাজার উৎসুক নেতাকর্মী খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের দাবি তুলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET