, , ,

শিরোনামঃ-




এবি পার্টির আলোচনা সভা ও কমিটি গঠন 

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৪, ১৮:৪৬ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমার বাংলাদেশ (এবি) পার্টির দিনাজপুর জেলা শাখার আয়োজনে বর্তমান সময়ের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিরামপুর পৌর শহরের ১নং সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে জেলা এবি পার্টির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় যুব কমিটির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, জেলা এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শাহিনুর রহমান। এ সময় এবি যুব পার্টি, শ্রমিক পার্টিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় আমানুল্লাহ সরকার রাসেলকে আহ্বায়ক ও হাদিসুর রহমানকে সদস্য সচিব করে দিনাজপুর জেলা শাখার ২০ সদস্য বিশিষ্ট এবি যুব কমিটি সহ বিরামপুর উপজেলা শ্রমিক কমিটি, পৌর কমিটি এবং নবাবগঞ্জ উপজেলা যুব কমিটির ঘোষণা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET