, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • এসবিএসি ব্যাংকের এএমডি পদে হাবিবুর রহমানের যোগদান সিবিএস এর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা প্রদান




এসবিএসি ব্যাংকের এএমডি পদে হাবিবুর রহমানের যোগদান সিবিএস এর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২২, ১৭:৫৬ | 1565 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া’র নেতৃতে অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে সংগঠনের কার্য-করি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডাচবাংলা ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদ উল্লাহ ভূঁঞা, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, উত্তরা ব্যাংকের কর্মকর্তা নুর-ই-এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা বাহাউদ্দিন নোমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইকবাল জহির ও পূবালী ব্যাংকের কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, হাবিবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা হাবিবু রহমান বেলজিয়ামের ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইনিষ্টিটিউট অব ব্যাংকার্স আইবিবি এর ডিএআইবিবি ডিপ্লোমাধারী। গত ২৬ জুন ২০২২ তিনি অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৭ সালে এএনজেড গ্রীন লেজ ব্যাংকে মেনেইজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কর্মাস ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কর্মাসিয়য়াল ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। ২৭ বছরেরও বেশী সময়য়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি স্ট্যর্ন্ডাড চাটার্ড ব্যাংক, ব্যাংক ইন্দু সুয়েজ, টরেন্টোডমিনিয়ন (টিডি), সিটি ব্যাংক লিমিটেড ও ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডসহ দেশী বিদেশী বিভিন্ন ব্যাংক এ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজ সেবামুলক কাজে অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET