১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




এ কেমন শত্রুতা?

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২৫, ০১:৫৩ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে রোপন করা ৩২ শতক জমির আমন ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে স্থানীয় মিজানুর রহমান ও নাছির উদ্দিনের বিরুদ্ধে থানায় এবং সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে জমির মালিক বজলুর রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামে। শনিবার সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহ।
জানা গেছে, বজলুর রহমান মালিকানাধীন ৩২ শতক জমিতে গত ৩ আগস্ট আমন চারা রোপন করেন। গত ১৩ আগস্ট সকালে দেখেন, জমিতে রোপন করা ধানের চারা নেই। অভিযোগে উল্লেখ করা হয়, ২০০১ সালে উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামের বজলুর রহমান ওই গ্রামের মিজানুর রহমানের রুস্তম আলী ও ভাইদের কাছ থেকে ৩২ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে জমিটি নিজেদের দখলে চাষাবাদ করে আসছেন। তবে ওই দাগের বাকি ৪ শতক জায়গা তারা কবলা দেয়নি। এ নিয়ে আদালতে মামলা চলছে। এরই জের ধরে ১২ আগস্ট রাতে বিবাদীরা পরষ্পর যোগসাজসে ৩২ শতক জমির ধানের চারা তুলে ফেলে দেয়।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, আমি দীর্ঘদিন এলাকায় থাকি না। কে বা কারা ধানের চারা তুলে ফেলেছে, সেটা আমি জানি না।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET