, , ,

শিরোনামঃ-




করোনায় বগুড়া ধুনট পৌর আ.লীগের সভাপতি আশেকুর রশিদ হেলালের মৃত্যু

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২০, ২০:০৫ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনট উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশেকুর রশিদ হেলাল করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………….রাজেউন)। বুধবার দিবাগত রাত ৩ টায় তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুন ধুনট উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশেকুর রশিদ হেলাল করোনায় আক্রান্ত হন। ওই দিনই তাকে বগুড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ৩ টায় তিনি ইন্তেকাল করেন। আশেকুর রশিদ হেলাল (৬০) পৌর এলাকার অফিসার পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ. রাশেদ ও ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET